হরিণ অংকনের সবচেয়ে সহজ উপায় -Pencil art picture
বন্ধুরা, আমরা আজ কি আর্ট শিখবো? আমরা আজ শিখবো হরিণের ছবি অংকন। তিড়িং বিড়িং লাফিয়ে বেড়ানো হরিণ কচি কাচা সবুজ ঘাস খেতে খুব পছন্দ করে। মাথায় এক ঝাক শিং নিয়ে বনের এ পাশ থেকে ওই পাশে লাফিয়ে বেড়ানো হরিণ দেখতে কার না ভালো লাগে। আজ আমরা এমনি এক হরিণের ছবি অংকন শিখবো। হুমমম,,,,আজ আমরা এমনি এক দূরন্ত হরিণের ছবি অংকন করবো। যদি আপনি আমার পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই একটি সুন্দর হরিণের ছবি অংকন করতে পারবেন। তাহলে চলুন অংকন শুরু করা যাক। অংকনের জন্য যা যা লাগবেঃ পেন্সিল, আর্টপেপার, রাবার বা ইরেজার , পেন্সিল কাটার বা শার্পনার, রং (আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করব। আপনি চাইলে যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারবেন।) (আর্ট পেপার এ আমরা হরিন এর শেপ আকঁবো,আপনি চাইলে নোটবুকেও অংকন করতে পারবেন ।) (অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার বা ইরেজার ব্যবহার করবো।) (পেন্সিল ...