চলো দুষ্ট মিষ্টি পাখির ছবি অংকন করি-Pencil art picture

 বন্ধুরা,


আমরা আজ কি আর্ট  শিখবো? 

আমরা আজ শিখবো  পাখির ছবি  অংকন।





রং বেরং এর ছোট বড় হাজারো পাখির ঝাক তাদের রঙিন ডানা মেলে উড়ে যায় ওই দুর আকাশে। তাদের কলকাকলীতে মুখরিত হয় চার পাশ। দোয়েল কোয়েল শ্যামা কোকিল কতই না নাম তার। তাদের সুমধুর কন্ঠের মিষ্টি গান জুরিয়ে দেয় আমাদের প্রান। আজ আমরা এমন এক সুমিষ্ট কন্ঠের অধিকারী পাখির ছবি অংকন করবো।                


হুমমম,,,,আজ আমরা একটি সুন্দর রঙ্গিন পাখির   ছবি  অংকন করবো।


যদি আপনি আমার পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই একটি সুন্দর পাখির ছবি  অংকন করতে পারবেন। তাহলে চলুন  অংকন শুরু করা যাক।


অংকনের জন্য যা যা লাগবেঃ

পেন্সিল, 

আর্টপেপার, 

রাবার বা ইরেজার , 

পেন্সিল কাটার বা শার্পনার,

রং 


  (আমি 2Bসাইজের পেন্সিল  ব্যবহার করব। আপনি চাইলে  যেকোনো সাইজের  পেন্সিল  ব্যবহার করতে পারবেন।) 


(আর্ট  পেপার  এ আমরা কার্টুন পান্ডা বা পুতুল পান্ডা এর শেপ আকঁবো,আপনি চাইলে নোটবুকেও অংকন করতে পারবেন ।) 


(অবাঞ্ছিত  দাগ মুছে  ফেলতে  আমরা  রাবার  বা ইরেজার  ব্যবহার করবো।)


(পেন্সিল  এর শেইপ  চিকন রাখার জন্য পেন্সিল কাটার  ব্যবহার করবো।)


(আর্ট কে রঙিন  করার  জন্য রং ব্যবহার করবো।) 


এসব উপকরণ হলেই আমরা একটি  অভিমানী পুতুল পান্ডা বা কার্টুন পান্ডা  আর্ট  করতে  পারবো।


অংকনের বিবরণ বা ধাপসমুহঃ

একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে নিচের চিত্র এর মতো করে একটি  পাখির মুখের শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। 




এইবার মুখের শেপ এর পাশে নিচের ছবির মতো করে ঠোঁট এর শেপ   আকঁতে হবে। 




চোখ এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। 




ব্রু এর  শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। 




              

এইবার পাখিটির একটি ডানার শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। 




পেট ও লেজ এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। 




নিচের ছবির মতো করে পিছনে আরো ১টি ডানা এর শেপ আকঁতে হবে। 




এইবার পা এর শেপ আকঁতে হবে। 



       


    

  

 আমাদের পুরো পাখির  শেপ অংকন হয়ে গিয়েছে। এখন পালা রং করে রঙিন করার।      



 যে  রং লাগবেঃ

কালো(black),

হলুদ(yellow), 

লাল(red), 

কাঁঠালি(brown), 

নীল(sky blue),

কমলা(orange). 



এই ৬টি রং হলেই আমাদের পুরো শেপটি রং করা হয়ে যাবে।         


  রং করার ধাপসমুহঃ   

                       

পাখির চোখ ও ব্রু তে কালো(black) রং করতে হবে। 




নিচের ছবির মতো করে পাখির ঠোঁটে কমলা(orange) রং করতে হবে।  




এইবার নিচের ছবির মতো করে পাখির মুখে নীল(sky blue)রং করতে হবে। 




পাখির পেট এ হলুদ(yellow) ও কমলা (orange) রং করতে হবে।




নিচের ছবির মতো করে ডানার ভিতরের শেপ এ হলুদ(yellow) রং করতে হবে। 




ডানার বাহিরের শেপ এ নীল(sky blue) রং করতে হবে। 

গায়ে নীল(sky blue)ও পায়ে কাঁঠালি(brown)রং করতে হবে।   

লেজ এর শেপ এ লাল(red) রং করতে হবে। 






আমাদের পুরো শেপটি রঙিন করা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে তাইনা আমাদের পোষা সুন্দর পাখি  ।  আপনার প্রথম আর্ট সবসময় সুন্দর হবে এমন না,এতে চিন্তার কিছু নেই।আপনি চেষ্টা চালিয়ে যান সফলতা একদিন আসবেই।আমার শুভ কামনা সবসময় আপনার সাথে থাকবে।


Comments

Popular posts from this blog

কাপড়ের ব্যবসা করার নিয়ম-অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম-পুরাতন কাপড় বিক্রি

How does Occupier Insurance work and what do I look for?

Esonic computer monitor একটি ইসোনিক কম্পিউটারের মনিটরের দাম কত