(covid-19) করোনা ভাইরাস এর চিত্র অংকনের সহজ উপায়-Pencil art picture
বন্ধুরা আজ আমরা কি আর্ট শিখবো? আজ আমরা শিখবো কিভাবে করোনা ভাইরাস বা covid-19 অংকন করা যায়। বর্তমানে সারা বিশ্বে আতংক ছড়ানো ভাইরাস টির নাম শুনলেই সবাই শিউরে ওঠে ।সেই ভাইরাস টির নাম হলো করোনা ভাইরাস বা covid-19. আজ আমরা এই ক্ষতিকর ভাইরাসটির চিত্র অংকন করবো।এই চিত্রটি অংকন করতে যা যা প্রয়োজন তা নিচে আলোচনা করা হলো। আর্ট এর উপকরণঃঃ পেন্সিল, আর্টপেপার, রাবার বা ইরেজার, পেন্সিলকাটার বা শার্পনার, রং (এই আর্ট টি করার জন্য আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করবো। আপনি চাইলে আপনার সুবিধা মতো যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারেন। তবে নরম পেন্সিল ব্যবহারে আপনার আর্ট হয়ে উঠবে একদম আর্কষণীয়।) (বাজার থেকে কেনা আর্ট পেপার এ আমি অংকন করবো। আপনি যেকোন পেপার এ অংকন করতে পারবেন।) (অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার ব্যবহার করবো,তবে রাবার খুব কম ব্যবহারের চেষ্টা করব।এতে দে...