(covid-19) করোনা ভাইরাস এর চিত্র অংকনের সহজ উপায়-Pencil art picture
বন্ধুরা
আজ আমরা কি আর্ট শিখবো?
আজ আমরা শিখবো কিভাবে করোনা ভাইরাস বা covid-19 অংকন করা যায়।
বর্তমানে সারা বিশ্বে আতংক ছড়ানো ভাইরাস টির নাম শুনলেই সবাই শিউরে ওঠে ।সেই ভাইরাস টির নাম হলো করোনা ভাইরাস বা covid-19. আজ আমরা এই ক্ষতিকর ভাইরাসটির চিত্র অংকন করবো।এই চিত্রটি অংকন করতে যা যা প্রয়োজন তা নিচে আলোচনা করা হলো।
আর্ট এর উপকরণঃঃ
পেন্সিল,
আর্টপেপার,
রাবার বা ইরেজার,
পেন্সিলকাটার বা শার্পনার,
রং
(এই আর্ট টি করার জন্য আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করবো। আপনি চাইলে আপনার সুবিধা মতো যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারেন। তবে নরম পেন্সিল ব্যবহারে আপনার আর্ট হয়ে উঠবে একদম আর্কষণীয়।)
(বাজার থেকে কেনা আর্ট পেপার এ আমি অংকন করবো। আপনি যেকোন পেপার এ অংকন করতে পারবেন।)
(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার ব্যবহার করবো,তবে রাবার খুব কম ব্যবহারের চেষ্টা করব।এতে দের আর্ট অনেক সুন্দর হবে।)
(পেন্সিল এর মাথার শেপ চিকন করার জন্য পেন্সিলকাটার ব্যবহার করবো।)
মোটামুটি এই কয়েকটি উপকরন হলেই আমরা একটি রঙিন করোনা ভাইরাস এর ছবি আর্ট করতে পারবো।
অংকনের বিবরণ বা ধাপসমুহঃ
একটি আর্ট পেপার এর মাঝখানে একটি বৃত্ত আকতে হবে।
বৃত্ত এর বাহিরে নিচের চিত্র এর মতো করে লম্বা শেপ আকঁতে হবে।
বৃত্ত এর বাহিরের শেপগুলোর মাঝখানে নিচের চিত্র এর মতো করে বড় করে লম্বা শেপ আকঁতে হবে
এইবার নিচের শেপ এর মতো করে আরো কিছু ছোট বড় শেপ আকঁতে হবে ।
বৃত্ত এর ভিতরে নিচের চিত্র এর মতো করে তিনটি দাঁত এর শেপ আকঁতে হবে।
দাঁত এর শেপ এর নিচে জিহ্বা এর শেপ আকতে হবে নিচের চিত্র এর মতো করে।
এই বার নিচের চিত্র এর মতো করে একটি নাক ও ব্রু এর শেপ আকঁতে হবে।
ব্রু এর নিচে চোখের শেপ আকঁতে হবে নিচের চিত্র এর মতো করে।
চোখের শেপ এর ভিতরে ছোট করে চোখের মণির শেপ আকঁতে হবে।
যে যে রং লাগবেঃ
কালো(black),
হলুদ (yellow),
লাল(red),
কাঠালি (brown),
টিয়া রং(parrot green),
গোলাপি (hot pink),
সাদা (white)
এই কয়েকটি রং হলে আমাদের পুরো শেপটি রং করা হয়ে যাবে।
রং করার ধাপসমুহঃ
প্রথমে ব্রু এর শেপ এ কালো(black)রং করতে হবে নিচের ছবির মতো করে।
চোখের মণির শেপ এ কাঁঠালি(Brow) রং করতে হবে নিচের ছবির মতো করে।
এইবার নিচের ছবির মতো করে চোখের শেপ এ হলুদ (yellow) রং করতে হবে।
জিহ্বার শেপ এ লাল (red) ও গোলাপি (hot pink) রং করতে হবে নিচের চিত্র এর মতো করে।
দাঁত এর শেপ এ সাদা(white) রং করতে হবে।
এইবার পুরো বডির শেপ এ নিচের চিত্র এর মতো করে টিয়া রং(parrot green)করতে হবে।
আমাদের পুরো শেপটি রং করা হয়ে গেছে, তাইনা?কি বয় লাগছে?ক্ষতিকর ভাইরাস কে দেখে ভয় লাগবেই।
প্রথম প্রথম আপনার আর্ট পুরোপুরি পারফেক্ট হতে নাও পারে। আপনার পরিশ্রম আর ধৈর্য ই আপনাকে সফলতা প্রদান করবে। চেষ্টা চালিয়ে যান সফল হবেন। আমার শুভ কামনা থাকবে সর্বদা আপনাদের পাশে।
Comments
Post a Comment