রঙিন মাছ অংকনের সবচেয়ে সহজ পদ্ধতি-Pencil art picture
বন্ধুরা,
আজকে আমাদের আর্ট এর বিষয়ে কারো কি কোনো ধারনা আছে?
আমারা আজ কি আর্ট করবো?
আজ আমরা আকঁবো একুরিয়াম এ সাতার কেটে বেড়ানো রঙিন মাছের ছবি।
লাল,হলুদ, সাদা,কালো রং লম্বা পাখনা,ছোট মুখ,বড় চোখ কারো আবার রঙিন মুখ এমন অনেক মাছে দেখা যায় একুরিয়াম এর স্বচ্ছ পানিতে সাতার কেটে বেড়াতে।এসব মাছ মানুষের মনোরঞ্জন করতে খুবই কার্যকর। ঘরের একটি সুন্দর জায়গাতে বানানো একুরিয়াম এ সাতার কেটে বেড়ানো রঙিন মাছের ছবি আর্ট করতে কার না মন চায়। কিন্তু অনেকেই ভাবেন এসব রঙিন মাছের ছবি আর্ট করা খুব কঠিন। তাদের জন্য আৃার এই টিউটোরিয়াল। পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করলে আপনি খুব সহজেই একটি রঙিন মাছের ছবি আর্ট করতে পারবেন।
অংকনের উপকরণঃ
পেন্সিল,
আর্টপেপার
রাবার বা ইরেজার ,
পেন্সিলকাটার বা শার্পনার,
রং
(আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করব। আপনি চাইলে যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারবেন।)
(আর্ট পেপার এ আমরা মাছের বডির শেপ আকঁবো।)
(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার বা ইরেজার ব্যবহার করবো।)
(পেন্সিল এর শেইপ চিকন রাখার জন্য পেন্সিল কাটার ব্যবহার করবো।)
(আর্ট কে রঙিন করার জন্য রং ব্যবহার করবো।)
এসব উপকরণ হলেই আমরা একটি রঙিন মাছের ছবি আর্ট করতে পারবো।
অংকনের বিবরণ বা ধাপসমুহঃ
আর্ট পেপার এ নিচের ছবির এর মতো করে মাছের বডির শেপ আকঁতে হবে।
নিচের ছবির মতো করে মাছের মুখ আকতে হবে।
এইবার নিচের ছবির মতো করে মাছের ঠোঁট আকতে হবে।
মাছের চোখের শেপ আকঁতে হবে।
চোখের শেপ এ ডাবল শেপ আকতে হবে
মাছের বডির ভিতরের শেপে একটি পাখনার শেপ আকঁতে হবে।
মাছের বডির ভিতর ঢেউ এর শেপ দিয়ে মাথা ও বডির শেপ আলাদা করতে হবে।
মাছের উপরের পাখনার শেপ আকঁতে হবে।
মাছের নিচের পাখনার শেপ আকঁতে হবে।
লেজ এর শেপ আকতে হবে নিচের ছবির মতো করে।
আমরা খুব সহজেই একটি সুন্দর মাছের শেপ অংকন করেছি।এইবার আমাদের পালা মাছটিকে রঙিন করার। আমরা মাছের শেপটি রঙিন করতে রং ব্যবহার করবো।তাহলে চলুন আমরা রং করা শুরু করি।
যে যে রং লাগবেঃ
কালো(black),
লাল(red),
রং করার ধাপসমুহঃ
চোখের শেপ এ কালো (black)রং করতে হবে।
মাছের বাহিরের উপর ও নিচের এর পাখনার শেপ এ বেগুনি (purple)রং করতে হবে।
মাথার শেপ এ লাল(red) রং করতে হবে নিচের ছবির মতো করে।
বডির শেপ এ হলুদ(yellow) রং করতে হবে।
মাছের বডির ভিতর এর পাখনার শেপ এ নীল (sky blue)রং করতে হবে।
মাছের লেজ এর শেপ এ নিচের ছবির মতো করে নীল (sky blue)রং করতে হবে।
বাহ্!বাহ্! চোখ জুরিয়ে যাচ্ছে নিজের আর্ট দেখে তাইনা।রঙে রঙিন আমাদের এই মাছে।দেখে মনে হচ্ছে নোট বুকেই সাতার কেটে বেড়াচ্ছে।
নিজের অংকন কে সুন্দর করার একমাত্র উপায় হলো মনোযোগ ও পরিশ্রম এর সাথে বারবার অংকনের চেষ্টা করা।একবার ভালো না হলে পরের বার অবশ্যই ভালো হবে।আপনাদের জন্য সবসময় আমার শুভ কামনা থাকবে।
Comments
Post a Comment