হরিণ অংকনের সবচেয়ে সহজ উপায় -Pencil art picture
বন্ধুরা,
আমরা আজ কি আর্ট শিখবো?
আমরা আজ শিখবো হরিণের ছবি অংকন।
তিড়িং বিড়িং লাফিয়ে বেড়ানো হরিণ কচি কাচা সবুজ ঘাস খেতে খুব পছন্দ করে। মাথায় এক ঝাক শিং নিয়ে বনের এ পাশ থেকে ওই পাশে লাফিয়ে বেড়ানো হরিণ দেখতে কার না ভালো লাগে। আজ আমরা এমনি এক হরিণের ছবি অংকন শিখবো।
হুমমম,,,,আজ আমরা এমনি এক দূরন্ত হরিণের ছবি অংকন করবো।
যদি আপনি আমার পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই একটি সুন্দর হরিণের ছবি অংকন করতে পারবেন। তাহলে চলুন অংকন শুরু করা যাক।
অংকনের জন্য যা যা লাগবেঃ
পেন্সিল,
আর্টপেপার,
রাবার বা ইরেজার ,
পেন্সিল কাটার বা শার্পনার,
রং
(আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করব। আপনি চাইলে যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারবেন।)
(আর্ট পেপার এ আমরা হরিন এর শেপ আকঁবো,আপনি চাইলে নোটবুকেও অংকন করতে পারবেন ।)
(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার বা ইরেজার ব্যবহার করবো।)
(পেন্সিল এর শেইপ চিকন রাখার জন্য পেন্সিল কাটার ব্যবহার করবো।)
(আর্ট কে রঙিন করার জন্য রং ব্যবহার করবো।)
এসব উপকরণ হলেই আমরা একটি অভিমানী হরিণ আর্ট করতে পারবো।
অংকনের বিবরণ বা ধাপসমুহঃ
একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে নিচের চিত্র এর মতো করে একটি হরিণের মুখের শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
এইবার মুখের শেপ এর পাশে নিচের ছবির মতো করে নাকের শেপ আকঁতে হবে।
শিং এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে
।
চোখের শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
এইবার হরিণটির পিছনের পায়ের শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
সামনের ২ পায়ের শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
নিচের ছবির মতো করে পিছনে আরো ১টি পা এর শেপ আকঁতে হবে।
এইবার লেজ এর শেপ আকঁতে হবে।
অপর পায়ের ক্ষুরের শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
গায়ের শেপ এর ভিতরে গোল গোল দাগ দিতে হবে।
আমাদের পুরো হরিনটির শেপ অংকন হয়ে গিয়েছে। এখন পালা রং করে রঙিন করার।
যে রং লাগবেঃ
কালো(black),
হলুদ(yellow),
লাল(red),
কাঁঠালি(brown),
এই ৫টি রং হলেই আমাদের পুরো শেপটি রং করা হয়ে যাবে।
রং করার ধাপসমুহঃ
হরিণের গায়ের গোল শেপ এ লাল(red)রং করতে হবে।
নিচের ছবির মতো করে হরিণের সারা গায়ের শেপ এ হলুদ(yellow)রং করতে হবে।
এইবার নিচের ছবির মতো করে হরিণের পা এর ক্ষুর এর শেপ এ কাঁঠালি (Brown) রং করতে হবে।
হরিণের শিং এর শেপ এ কাঠালি(brown)করতে হবে।
নিচের ছবির মতো করে হরিণের চোখে কালো(black)রং করতে হবে।
নাকের শেপ এ লাল (red) রং করতে হবে।
মুখের শেপ এ হলুদ (yellow)রং করতে হবে।
লেজ এর শেপ এ কালো(black) রং করতে হবে।
আমাদের পুরো শেপটি রঙিন করা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে তাইনা । আপনার প্রথম আর্ট সবসময় সুন্দর হবে এমন না,এতে চিন্তার কিছু নেই।আপনি চেষ্টা চালিয়ে যান সফলতা একদিন আসবেই।আমার শুভ কামনা সবসময় আপনার সাথে থাকবে।
Comments
Post a Comment