সহজেই অংকন করুন মিষ্টি মেয়ে (sweet girl) এর ছবি অংকন-Pencil art picture

 বন্ধুরা,


 আজ আমরা কি অংকন করবো? 

আজ আমরা অংকন করা শিখবো  মিষ্টি মেয়ে(sweet girl) এর ছবি। 





মাথায় কালো কুচকুচে রাশি রাশি চুলের খোপা, তার সামনে মুকুট,লাল নীল হলুদ বাহারি রং এর সমাহার বিছানো লম্বা গাউন,কাজল টানা আখি এমন অপরুপ রুপের অধিকারি রমনী কিংবা মেয়ের প্রেমে কে না পড়তে চায়।মনের কোণে সংগোপনে লুকিয়ে রাখা বালিকার ছবি চিত্রপটে ফুটিয়ে তুলতে কার না মন চায়।   আজ আমি আপনাকে শেখাবো কিভাবে একটি  মিষ্টি  মেয়ের ছবি অংকন  করবেন সেটাও একদম সহজভাবে। এই অংকন করতে যা যা লাগবে তা আমি নিচে পুরো  আলোচনা করবো। আপনি শুধু মনোযোগ  দিয়ে  টিউটোরিয়াল টি  ফলো করুন।  


 অংকন করতে যা যা লাগবেঃ

পেন্সিল, 

আর্টপেপার, 

রাবার বা ইরেজার, 

পেন্সিলকাটার বা শার্পনার,

রং 

  

(এই আর্ট  টি করার জন্য আমি 2Bসাইজের পেন্সিল  ব্যবহার করবো। আপনি চাইলে  আপনার সুবিধা মতো যেকোনো সাইজের  পেন্সিল  ব্যবহার করতে পারেন। তবে নরম পেন্সিল  ব্যবহারে আপনার আর্ট  হয়ে উঠবে একদম আর্কষণীয়।)


(বাজার থেকে কেনা আর্ট  পেপার  এ  আমি অংকন করবো। আপনি যেকোন পেপার এ অংকন করতে পারবেন।) 

  

(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার ব্যবহার করবো,তবে রাবার খুব কম ব্যবহারের চেষ্টা করব।এতে দের আর্ট অনেক সুন্দর হবে।) 


(পেন্সিল এর মাথার শেপ চিকন করার জন্য পেন্সিলকাটার ব্যবহার করবো।) 


(আমাদের অংকন করা মেেয়ে (girl) এর  পুরো শেপটি পেন্সিল দিয়ে আর্ট করা হয়ে গেলে আমরা তাকে রঙিন করার জন্য বিভিন্ন রং ব্যবহার করবো। আমি পেন্সিল রং ব্যবহার করবো। আপনি চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারেন)          

      

মোটামুটি এই কয়েকটি উপকরণ হলো আমরাা একটি মিষ্টি বালিকা এর ছবি অংকন করতে পারবো।


 অংকনের বিবরণ বা ধাপসমুহঃ

একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে সুইট/মিষ্টি মেয়ের   মুখের শেপ আকতে হবে।




 

নিচের ছবির মতো করে মেয়ে টির বডির শেপ আকঁতে হবে 




 জামা এর উপরের ডিজাইন এর   শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। 




হাতের শেপ আকতে হবে নিচের ছবির মতো করে। 




জামার একপাশে ফুল এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। ফুলটি জামার ডিজাইন হবে। 




জামার মাঝখানে বিভিন্ন ডিজাইন এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। 




চুল এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।




 

মুকুটের শেপ আকতে হবে। 




চুলের খোপা এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। 




চোখ,মুখ,নাক ও মালার শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে। 




            


    

   

যে যে রং লাগবেঃ

কালো(black),

লাল(red),

 হলুদ(yellow) ,

 নীল(sky blue), 

পিচ(peach),

সবুজ( green)


রং করার ধাপসমুহঃ


      

জামার উপরের ডিজাইন এর শেপ এ লাল ((red) রং করতে হবে। 




হাতের শেপে হলুদ(  yellow) রং করতে হবে। 




মুকুটের শেপে লাল ও হলুদ রং করতে হবে নিচের ছবির মতো করে।        

চুলে কালো(black) রং করতে হবে নিচের ছবির মতো করে। 




মুখ ও বডি  এর শেপ এ পিচ (peach)   রং করতে হবে নিচের ছবির মতো করে। 

জামার ডিজাইন শেপ এ নীল ও হলুদ রং করতে হবে। 




             

ডিজাইন ফুল এর শেপে নীল(blue) ও সবুজ(green) রং করতে হবে নিচের ছবির মতো করে।




      



আমাদের পুরো মেয়েটির  শেপ এ রং করা হয়ে গেছে। লাল আর নীল রং এ রঙিন জামা পরা মেয়েটিকে দেখতে কত সুইট/ মিষ্ট লাগছে তাই না। 

 

   আমার পুরো টিউটোরিয়ালটি খুব ভালোভাবে ফলো করুন এবং অংকন এর চেষ্টা চালিয়ে যান। এইভাবে আপনি চেষ্টা চালিয়ে গেলে আপনি একদিন অবশ্যই সফল হবেন। শুধু চেষ্টা চালিয়ে যান পরিশ্রম এর সাথে। আমার শুভ কামনা থাকবে আপনার জন্য।   


Comments

Popular posts from this blog

কাপড়ের ব্যবসা করার নিয়ম-অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম-পুরাতন কাপড় বিক্রি

How does Occupier Insurance work and what do I look for?

Esonic computer monitor একটি ইসোনিক কম্পিউটারের মনিটরের দাম কত