পুতুল পান্ডা বা কার্টুন পান্ডা অংকন-Pencil art picture
বন্ধুরা,
আমরা আজ কি আর্ট শিখবো?
আমরা আজ শিখবো পুতুল পান্ডা বা কার্টুন পান্ডা অংকন।
কার্টুন পান্ডা বা পুতুল পান্ডার নরম তুলতুলে পেট,কালো কালো চোখ দেখে কার না ইচ্ছে করে কোলে তুলে একটু আদর করতে। কিন্ত নরম তুলতুলে পান্ডা বাবু যদি অভিমান করে বসে থাকে তাহলে তাকে কেমন লাগবে দেখতে?
তার মিষ্টি মুখে অভিমান তা কি সহ্য করা যাবে?
হুমমম,,,,আজ আমরা এমনি এক অভিমানি পুতুল পান্ডা বা কার্টুন পান্ডার ছবি অংকন করবো।
যদি আপনি আমার পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই একটি সুন্দর কিউট পুতুল পান্ডা বা কার্টুন পান্ডা অংকন করতে পারবেন। তাহলে চলুন অংকন শুরু করা যাক।
অংকনের জন্য যা যা লাগবেঃ
পেন্সিল,
আর্টপেপার,
রাবার বা ইরেজার ,
পেন্সিল কাটার বা শার্পনার,
রং
(আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করব। আপনি চাইলে যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারবেন।)
(আর্ট পেপার এ আমরা কার্টুন পান্ডা বা পুতুল পান্ডা এর শেপ আকঁবো,আপনি চাইলে নোটবুকেও অংকন করতে পারবেন ।)
(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার বা ইরেজার ব্যবহার করবো।)
(পেন্সিল এর শেইপ চিকন রাখার জন্য পেন্সিল কাটার ব্যবহার করবো।)
(আর্ট কে রঙিন করার জন্য রং ব্যবহার করবো।)
এসব উপকরণ হলেই আমরা একটি অভিমানী পুতুল পান্ডা বা কার্টুন পান্ডা আর্ট করতে পারবো।
অংকনের বিবরণ বা ধাপসমুহঃ
একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে নিচের চিত্র এর মতো করে একটি পান্ডার মুখের শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
এইবার মুখের শেপ এর ভিতরে নিচের ছবির মতো করে দুটি চোখের শেপ আকঁতে হবে।
এইবার পান্ডাটির হাতের শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
অপর হাতের শেপটিও আকঁতে হবে নিচের ছবির মতো করে।
নিচের ছবির মতো করে পান্ডার গায়ে পড়ানো শার্ট এর শেপ আকঁতে হবে।
এইবার শার্ট এর শেপ এর নিচে প্যান্ট ও একটি পায়ের শেপ আকঁতে হবে।
অপর পায়ের শেপ ও আকঁতে হবে নিচের ছবির মতো করে।
আমাদের পুরো পুতুল পান্ডা টির শেপ অংকন হয়ে গিয়েছে। এখন পালা রং করে পান্ডাটি রঙিন করার।
যে রং লাগবেঃ
কালো(black),
হলুদ(yellow),
লাল(red),
কাঁঠালি(brown),
টিয়া রং( parrot green)..
এই ৫টি রং হলেই আমাদের পুরো শেপটি রং করা হয়ে যাবে।
রং করার ধাপসমুহঃ
পান্ডার চোখের শেপ এ কালো(black)রং করতে হবে।
নিচের ছবির মতো করে পান্ডার শার্ট এ লাল(red)রং করতে হবে।
এইবার নিচের ছবির মতো করে পান্ডার মুখ,পা ও হাতের শেপ এ কাঁঠালি (Brown) রং করতে হবে।
পান্ডার প্যান্ট এর শেপ এ টিয়া রং (parrot green)করতে হবে।
নিচের ছবির মতো করে পান্ডার নাকে হলুদ (yellow)রং করতে হবে।
আমাদের পুরো শেপটি রঙিন করা হয়ে গেছে। পান্ডার খুব অভিমান তাইনা। আপনার প্রথম আর্ট সবসময় সুন্দর হবে এমন না,এতে চিন্তার কিছু নেই।আপনি চেষ্টা চালিয়ে যান সফলতা একদিন আসবেই।আমার শুভ কামনা সবসময় আপনার সাথে থাকবে।
Comments
Post a Comment