বর্ষার ব্যাঙ এর ছবি আকঁবো যেভাবে-Pencil art picture
বন্ধুরা
আকাশে কালো কালো মেঘ। কখন বুঝি নামবে অঝোর ধারার বাদল। টিপটিপ করে ঝরে পড়া বৃষ্টি আর সেই সঙ্গে পাশের ডোবা থেকে ভেসে আসা ব্যাঙ এর ঘেঙর ঘেঙর ডাক। এমন মৌসুমে জানালার পাশে বসে আপন মনে ছবি অংকন করার মতো আনন্দ আমি আর অন্য কিছুতে পাইনা। পেন্সিলের প্রতিটি খোচায় ফুটে ওটা রেখায় রং ঘষে রুপ দেয় কতনা অবয়ব এর।
ব্যাঙ এর ডাক কে এত আপন করে নিয়েছি বলেি তো আজ আপনাদের শেখাতে চলেছি ব্যাঙ এর ছবি।
হুমমম বন্ধুরা
আজ আমরা বর্ষার জলে শাপলার পাতায় বসা ব্যাঙ এর ছবি আঁকানো শিখবো।
যদি আপনি আমার পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই একটি সুন্দর ব্যাঙের ছবি অংকন করতে পারবেন। তাহলে চলুন অংকন শুরু করা যাক।
অংকনের জন্য যা যা লাগবেঃ
পেন্সিল,
আর্টপেপার,
রাবার বা ইরেজার ,
পেন্সিল কাটার বা শার্পনার,
রং
(আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করব। আপনি চাইলে যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারবেন।)
(আর্ট পেপার এ আমরা ব্যাঙ এর পুরো বডি এর শেপ আকঁবো,আপনি চাইলে নোটবুকেও অংকন করতে পারবেন,অথবা সরাসরি ক্যানভাসেও ফুটিয়ে তুলতে পারেন।)
(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার বা ইরেজার ব্যবহার করবো। তবে আমরা খুব কম রাবার ব্যবহারের চেষ্টা করবো। )
(পেন্সিল এর শেইপ চিকন রাখার জন্য পেন্সিল কাটার ব্যবহার করবো।)
(আর্ট কে রঙিন করার জন্য রং ব্যবহার করবো।কোথায় কি রং ব্যবহার করতে হবে সে সম্পের্কও আমি আপনাদের সাথে আলোচনা করবো। )
ভেজা বর্ষার জলে ভেসে থাকা পদ্মা বা শাপলায় ব্যাঙ মহারাজের ছবি করতে করার জন্য এই কয়টি উপকরন ই যথেষ্ট।
তো চলো আমরা অংকন শুরু করি।
অংকনের বিবরণ বা ধাপসমুহঃ
একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে নিচের চিত্র এর মতো করে একটি ব্যাঙ এর মাথার শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
এইবার মাথার শেপ এর ভিতর নিচের ছবির মতো করে চোখ এর শেপ আকঁতে হবে।
মুখ এর শেপ আকঁতে হবে৷
মুখ এর শেপ হয়ে গেলে সামনের ২টি পা আকঁতে হবে নিচের ছবির মতো করে।
পেট ও পিছনের পা এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
আমাদের অংকন করা শেপ এর ভিতর কিছু জায়গায় গোল গোল শেপ আকঁতে হবে ।
শাপলা বা পদ্মা পাতার শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
নিচের ছবির মতো করে ব্যাঙ এর পিছনে ব্যাঙ এর ছাতার শেপ আকঁতে হবে।
আমরা ব্যাঙ এর শেপটি অংকন করেছি। আমাদের অঙ্কিত ব্যাঙটি ছাতার নিচে শাপলা/পদ্মা পাতায় বসে আসে, এখন আমরা পুরো শেপটিতে রং করবো।
যে রং লাগবেঃ
কালো(black),
হলুদ(yellow),
লাল(red),
কাঁঠালি(brown),
কমলা(orange),
গোলাপি(hot pink)
পিচ(peach)
টিয়া রং(parrot green)
এই ৮টি রং হলেই আমাদের পুরো শেপটি রং করা হয়ে যাবে।
রং করার ধাপসমুহঃ
প্রথমে আমরা ছাতায় রং করবো। ছাতার নিচের অংশে আমরা কাঁঠালি(brown)ও পিচ(peach) রং করবো।
নিচের ছবির মতো করে ছাতার উপরেেের অংশে লাল (red) রং করবো।
এইবার নিচের ছবির মতো করে শাপলা পাতার শেপ এ সবুজ (green) রং করবো।
ব্যাঙ এর পায়ের শেপ এ টিয়া রং(parrot green)রং করতে হবে।
নিচের ছবির মতো করে পেটের শেপ এ হলুদ(yellow) রং করতে হবে।
সামনের পায়ের শেপ এ টিয়া(parrot green) রং করতে হবে।
গায়ের গোল শেপে কালো ( black)রং করতে হবে।
ছাতার শেপের ফাকা জায়গায় কমলা (orange), জিহ্বায় গোলাপি(hot pink)ও মুখে লাল(red) রং করতে হবে।
আমাদের রং করা শেষ। সবুজ শাপলা পাতায় ছাতার নিচে টুকটুকে টিয়া রল এর ব্যাঙ সচরাচর বর্ষা কালে সবার চোখে পড়ে। আপনার অঙ্কিত ব্যাঙটি ক্যানভাসে ফুটিয়ে তুলে যে কাউকে দিতে পারেন বর্ষার উপহার হিসাবে।
এইভাবে সুন্দর সুন্দর অংকন শিখতো আমরা সব টিউটরিয়ালগুলো ফলো করুন। ধন্যবাদ।
Comments
Post a Comment