ফুল(flower)অংকন করুন সহজেই -Pencil art picture
বন্ধুরা,
আজ আমরা কি আর্ট শিখবো?
আমরা শিখবো ফুল(flower) এর ছবি অংকন।
সুগন্ধ সৌরভে ভরপুর ফুুুলের মনোমুুগ্ধকর রুপ দেখে কে না মুগ্ধ হয়ে যায়। এমনি সুন্দর একটি ফুলের অংকন নিয়েই আমার আজকের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি ফলো করলে আপনি শিখতে পারবেন কিভাবে একটি রঙিন ফুুল এর চিত্র অংকন করতে পারবো।
আর্ট এর উপকরণঃ
পেন্সিল,
আর্ট পেপার,
রাবার বা ইরেজার,
পেন্সিল কাটার বা শার্পনার,
রং,
(আমরা পুতুল অংকন করতে 2B সাইজের পেন্সিল ব্যবহার করবো। আপনি চাইলে অন্য যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন নরম পেন্সিল ব্যবহারে আপনার আর্ট হবে অনেক সুন্দর ও আকর্ষণীয় )৷
(আর্ট পেপার এ অংকন করার ক্ষেত্রে আপনি যেকোনো সাইজের পেপার ব্যবহার করতে পারেন। আর্ট পেপার না থাকলে নোটবুকেই করতে পারেন চমৎকার এই অংকনটি।)
(অবাঞ্ছিত দাগ মোছার জন্য আমরা রাবার ব্যবহার করবো।তবে রাবার এর ব্যবহার এর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। রাবার দিয়ে বেশি ঘষাঘষি করলে রং করার সময় দাগের ছাপ চোখে পড়ে। এতে চিত্র দেখতে খারাপ লাগে। )
(পেন্সিল এর কার্বন এর শেপ করার জন্য আমরা শার্পনার ব্যবহার করবো অথাৎ পেন্সিল এর মাথা চিকন করতে আমরা পেন্সিলকাটার ব্যবহার করবো ।)
(নিজের আর্ট কে রঙিন করার জন্য আমরা রং ব্যবহার করবো। আমি পেন্সিল রং ব্যবহার করবো। আপনি আপনার পছন্দের রং ব্যবহার করতে পারেন।)
আর্ট এর বিবরন বা ধাপসমুহঃ
একটি আর্ট পেপার এর মাঝখানে নিচের চিত্র এর মতো করে আকাবাকা গোল শেপ আকতে হবে। এই শেপটিকে আমরা ফুলের পাপরি শেপ হিসাবে ব্যবহার করবো।
ফুলের পাপড়ির শেপ অংকন করা হয়ে গেলে নিচের চিত্র এর মতো করে নিচের দিকে লম্বা একটি শেপ আকঁতে হবে। আপনি খুব মনোযোগ দিয়ে আমার অংকন করা চিত্রটি ফলো করুন এবং অংকনের চেষ্টা করুন।
লম্বা শেপটির নিচে একটি বৃন্তের ছবি আকঁতে হবে নিচের ছবির মতো করে।
এরপর ফুলের ডাল ও একটি পাপড়ির বৃন্ত এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
পাপড়ির বৃন্ত এর শেপ এর উপর একটি পাপড়ি আকঁতে হবে।
এইবার একটি পাতার শেপ আকতে হবে নিচের ছবির মতো করে।
আমরা খুব সুন্দর একটি ফুলের চিত্র একে ফেলেছি।
শেপটিতে আমরা এখন রং করবো।রং করে ফুলটিকে আমরা রঙিন করবো।তো চলো বন্ধুরা রং করি।
তো
এবার আমাদের পালা রং করবাার ।
যে যে রং লাগবেঃ
হলুদ(yellow),
সবুজ(green),
টিয়া রং(parrot green)
এই 3টি রং হলেই পুুুরো শেপটিতে রং করা করা হয়ে যাবে। আপনি চাইলে পাপড়িতে হলুদ ছাড়া অন্য রং ব্যবহার করতে পাারেন।
রং করার ধাপসমুহঃ
ডাল ও বৃন্তে সবুজ(green)রং করতে হবে।
পাতার শেপ এ টিয়া রং(parrot green) রং করতে হবে।
ফুলের শেপ এ হলুদ(yellow)রং করতে হবে।
টুকটুকে হলুদের সমারোহে আমাদের চোখকে মুগ্ধ করার মতো ফুল অংকন করতে পেরে খুব ভালো লেগেছে তাইনা । প্রথম প্রথম আর্ট সুন্দর না হলে চিন্তার কিছু নেই চেষ্টা চালিয়ে যান একসময় আপনিও পারবেন পারফেক্ট অংকন করা।এইবার আপনি চাইলে আপনার অংকন করা সুুুুুুন্দর ফুলটি ক্যানভাসে ও আকঁতে পারেন ।
Comments
Post a Comment