বিড়াল (cat) অংকনের সহজ কৌশল শিখুন- Pencil art picture
বন্ধুরা সুন্দর সুন্দর আর্ট শিখতে কার না মন চায় তাইনা। আমি আপনাদের আজকেও খুব সুন্দর একটি অংকন শেখানোর চেষ্টা করবো।
তো বন্ধুরা আজ আমরা কি আর্ট শিখবো?
আজ আমরা শিখবো বিড়ালের ছবি অংংকন।
লাল হলুদের সমারোহে সাজানো বিড়াল অংকন করবো আজ আমরা। একটি গল্প আছে বিড়াল সম্পর্কে, বিড়ালের গলায় ঘন্টা বাধঁবে কে? তো চলো বন্ধুরা আজ আমরাই বিড়ালের গলায় ঘন্টা বাধি। হাহাহা ঘন্টা নয় চলো বন্ধুরা আজ আমরা বিড়ালকেই বেধেঁ ফেলি। কিভাবে?ক্যানভাসে বেধেঁ ফেলি আমাদের বিড়ালকে।
লাল, হলুদ ও কমলার রং এ রঙিন বিড়ালের চিত্র দেখে আপনার অবশ্যই ভালো লাগবে। বিড়াল অংকনের সমস্ত কৌশল নিয়েই আমার আজকের এই টিউটোরিয়াল। আশা করি এটি আপনাদের অনেক ভালো লাগবে।
অংকন করতে যা যা লাগবেঃ
পেন্সিল,
আর্টপেপার,
রাবার বা ইরেজার,
পেন্সিলকাটার বা শার্পনার,
রং
(এই আর্ট টি করার জন্য আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করবো। আপনি চাইলে আপনার সুবিধা মতো যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারেন। তবে নরম পেন্সিল ব্যবহারে আপনার আর্ট হয়ে উঠবে একদম আর্কষণীয়।)
(বাজার থেকে কেনা আর্ট পেপার এ আমি অংকন করবো। আপনি যেকোন পেপার এ অংকন করতে পারবেন।অথবা সরাসরি ক্যানভাসে আকঁতে পারেন। তবে আমার মতে প্রথম আর্ট শিখতে আপনি নোটবুক ব্যবহার করুন।)
(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার ব্যবহার করবো,তবে রাবার খুব কম ব্যবহারের চেষ্টা করব।এতে দের আর্ট অনেক সুন্দর হবে।)
(পেন্সিল এর মাথার শেপ চিকন করার জন্য পেন্সিলকাটার ব্যবহার করবো।)
(আমাদের অংকন করা পুরো শেপটি পেন্সিল দিয়ে আর্ট করা হয়ে গেলে আমরা তাকে রঙিন করার জন্য বিভিন্ন রং ব্যবহার করবো। আমি পেন্সিল রং ব্যবহার করবো। আপনি চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারেন যেমন তেলরং,জলরং প্রভৃতি আমার কাছে পেন্সিল রং এর ব্যবহার সহজ এবং আকর্ষণীয় বলে মনে হয় তাই আমি এই রং ব্যবহার করি। )
অংকনের বিবরণ বা ধাপসমুহঃ
একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে বিড়ালের মাথার শেপ আকতে হবে।
নিচের ছবির মতো করে ২টি কানের শেপ আকঁতে হবে।
দুটি চোখের এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
নাক ও মুখের শেপ আকতে হবে নিচের ছবির মতো করে।
বডির শেপ ও পিছনের পা এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
সামনের ২টি পা এর শেপ অংকন করতে হবে।
লেজ এর শেপ আকতে হবে নিচের ছবির মতো করে।
আমরা পুরো শেপ আকঁতে পেরেছি এখন রং করার পদ্ধতি সম্পর্কে নিচে আলোচনা করবো। বিড়ালের শেপ যেহেতু আমাদের অংকন করা হয়ে গেছে সেহেতু আমরা এবার শেপে রং করবো। আমরা বিড়ালের লাল পা,কমলা কান,এবং বাকি অংশগুলো হলুদ রং করবো। তো চলোো বন্ধুরা রংং এর পর্ব টিও শেষ করি।
যে যে রং লাগবেঃ
লাল(red),
হলুদ(yellow) ,
কমলা(orange)
রং করার ধাপসমুহঃ
চোখ এর শেপে কালো(black) রং করতে হবে নিচের ছবির মতো করে।
নাক এর শেপ এ লাল রং(red) করতে হবে।
কানের শেপ এ কমলা( orange)রং করতে হবে।
মুখের শেপ এ হলুদ(yellow) রং করতে হবে।
পায়ের শেপে লাল(red)রং করতে হবে নিচের ছবির মতো করে।
পুরো বডি এর শেপ এ হলুদ(yellow ) রং করতে হবে নিচের ছবির মতো করে।
লেজের শেপে লাল(red) রং করতে হবে নিচের ছবির মতো করে।
আমাদের অংকন ও রং করা শেষ।এইভাবেই খুব সুন্দর বিড়ালের ছবি আর্ট করা যায়। আপনি চাইলে বিড়ালের শেপ এ অন্য যেকোনো রং করতে পারেন সেটা আপনার পছন্দ মতো।
আপনার পছন্দসই অংকন বা আর্ট শিখতে আমার টিউটরিয়ালগুলো ফলো করুন। কেমন লাগছে আমার আর্ট গুলো এবং আপনি কেমন আর্ট শিখতে পারছেন তা অব্যশই কমেন্ট এর মাধ্যমে জানাবেন।
Comments
Post a Comment