রঙিন 3D প্রজাপতি অংকন করুন সহজেই -Pencil art picture

 বন্ধুরা,


আপনাদের মনে সবসময় প্রশ্ন জাগতে পারে কিভাবে একটি রঙিন প্রজাপতি অংকন করবো?    

 তো বন্ধুরা আজ কি  আর্ট  করবো। 


আজ আমরা আকঁবো উড়ে  বেড়ানো 3D রঙিন  প্রজাপতির ছবি।





বর্তমান যুগে সবকিছুতেই লেগেছে আধুনিকতার ছোয়া। যেমন লেগেছে ক্যানভাসের চিত্র গুলোতেও। সবাই চায় তার অংকনে একটু বৈচিত্র্য আনতে। এজন্য সময় চলছে 3D এর যুগে। 3D ছবির বৈশিষ্ট্য হলো এটি দেখলেই মনে হবে বাস্তবিক চি, কিন্তু আসলে সেটি বাস্তব না বরং একটি চিত্র মাত্র। এই চিত্র গুলো সহজেই মানুষের মনকে আকৃষ্ট করে। তাই সবাই এসব চিত্র অংকনের প্রতি বেশি ঝুকছে।আমরা এখন একটি 3D চিত্র অংকন করা শিখবো। 

          

লাল,হলুদ, সাদা,কালো রং লম্বা পাখনা,ছোট মুখ,বড় কতো  আকার,কতো গঢ়ন এর অনেক প্রজাপতি বাগানের ফুল গাছে মধু খেতে দেখা যায়।  বাগানে উড়ে বেড়ানো রঙিন  3D প্রজাপতির ছবি  আর্ট  করতে  কার না মন চায়। কিন্তু অনেকেই ভাবেন এসব রঙিন  3D প্রজাপতির  ছবি  আর্ট  করা খুব কঠিন। তাদের জন্য আৃার এই টিউটোরিয়াল। পুরো টিউটোরিয়াল টি  খুব  ভালোভাবে  ফলো  করলে আপনি খুব  সহজেই  একটি  রঙিন  3D প্রজাপতির   ছবি  আর্ট  করতে  পারবেন।


অংকনের উপকরণঃ   

পেন্সিল,  

আর্টপেপার    

রাবার বা ইরেজার   ,

 পেন্সিলকাটার বা শার্পনার,    

 রং 

কাঁচি



(আমি 2Bসাইজের পেন্সিল  ব্যবহার করব। আপনি চাইলে  যেকোনো সাইজের  পেন্সিল  ব্যবহার করতে পারবেন।) 


(আর্ট  পেপার  এ আমরা প্রজাপতি অংকন করব। আপনি চাইলে নোটবুকেও আকঁতে পারেন চমৎকার একটা  প্রজাপতি। যার 3D চিত্র আপনার ক্যানভাসকে করে তুলবে অনেক আকর্ষণীয়।  ।) 


(অবাঞ্ছিত  দাগ মুছে  ফেলতে  আমরা  রাবার  বা ইরেজার  ব্যবহার করবো।তবে রাবার এর ব্যবহার যত কম করবেন ততোই ভালো। অতিরিক্ত রাবার দিয়ে ঘষাঘষি করলে আর্ট পেপারে একরকম ছাপ ছাপ দাগ পড়ে যা রং করার পর দেখতে খারাপ লাগে। তাই আমরা রাবার ব্যবহারে সর্বদা সতর্ক থাকবো।  )


(পেন্সিল  এর শেইপ  চিকন রাখার জন্য পেন্সিল কাটার  ব্যবহার করবো।)


(আর্ট কে রঙিন  করার  জন্য রং ব্যবহার করবো।এতে অংকিত চিত্রটি অনেক উজ্জ্বল দেখায়  ।) 


(আমরা কাচিঁ ব্যবহার করবো আর্টপেপার টিকে কেটে প্রজাপতির 3D  শেপ দিতে। আমি আপনাদের পুরো শেপ দেওয়ার কৌশলটি শিখিয়ে দেব। কাচিঁ ব্যবহারে সর্বদা সচেতন থাকবেন।)   


এসব উপকরণ হলেই আমরা একটি  রঙিন  প্রজাপতি এর   ছবি  আর্ট  করতে  পারবো। 



অংকনের বিবরণ বা ধাপসমুহঃ     


প্রথমে একটি আর্ট পেপার এ আমাদের প্রজাপতির ডানার শেপ আকঁতে হবে। আপনার  অংকিত শেপ টির মাঝ বরাবর পেপারটি কাটতে হবে কাচিঁ দিয়ে। তবে খেয়াল রাখবেন যেন শেপটি কেটে না যায়।3D চিত্র এর জন্য পেপার কাটিং খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনার সর্তকতা অবলম্বন করা খুব দরকার। আপনি  এক্ষেত্রে আমার নিচে দেওয়া ছবিটি লক্ষ করুন। 




এইবার প্রজাপতির পুরো বডির শেপ আকঁতে হবে। বার বার বলছি  আপনি খুব ভালোভাবে আমার ছবি গুলো ফলো করুন। বডির শেপ এ আমরা আকঁবো ৩টি পা,২টি হুল। 




               

আমরা খুব সহজেই একটি সুন্দর প্শেরজাপতির শেপ অংকন করেছি।এইবার আমাদের পালা শেপটিকে রঙিন করার। আমরা শেপটি রঙিন করতে রং ব্যবহার করবো।তাহলে চলুন আমরা রং করা শুরু করি। 

         

যে যে রং লাগবেঃ

  

কালো(black),

লাল(red),

হলুদ(yellow),

এই ৩টি রং হলেই আমরা পুরো প্রজাপতির  শেপ এ রং করতে পারবো।

3D ছবি অংকন করতে গেলে রং করতে হবে খুব সর্তকতার সহিত। রং করার ফলেই ছবিতে বাস্তবিকতা ফুটিয়ে  তোলে তাই আমাদের প্রতিটা ধাপ সঠিকভাবে অনুসরণ করতে হবে। 

  

রং করার ধাপসমুহঃ

আমরা প্রজাপতির বডির শেপ এ কালো(black) রং করবো। মাথা,পা সবকিছুতে কালো রং করতে হবে।




 

এইবার ডানার শেপ এর পাশ দিয়ে লাল(red) রং করতে হবে নিচের ছবির মতো করে। 




ডানার ফাঁকা জায়গাই  আমাদের হলুদ(yellow) রং করতে হবে। 



এইবার ডানার হলুদ রং করা জায়গায়  গোল ফোটা চিহ্ন দিতে হবে। এটি মুলত ডানার সৌন্দর্য বৃদ্ধির জন্য। 




         




হ্! চোখ জুরিয়ে যাচ্ছে নিজের আর্ট দেখে তাই না।একি এই  প্রজাপতি উড়ে যাচ্ছে,,, হাহাহা 3D চিত্র   তো এমন মনে হবেই।কেমন লাগছে আপনার  নোট বুকের উরন্ত রঙিন প্রজাপতি।   


নিজের অংকন কে সুন্দর করার একমাত্র উপায় হলো মনোযোগ ও পরিশ্রম এর সাথে বারবার অংকনের চেষ্টা করা।একবার ভালো না হলে পরের বার অবশ্যই ভালো হবে।আপনাদের জন্য সবসময় আমার শুভ কামনা থাকবে। 


Comments

Popular posts from this blog

কাপড়ের ব্যবসা করার নিয়ম-অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম-পুরাতন কাপড় বিক্রি

How does Occupier Insurance work and what do I look for?

Esonic computer monitor একটি ইসোনিক কম্পিউটারের মনিটরের দাম কত