যেভাবে অংকন করবো রঙিন তারা(star)- Pencil art picture

 বন্ধুরা,


বন্ধুরা আজ কি  আর্ট  করবো।  

আজ আমরা আকঁবো রঙিন  তারা(star) এরছবি।




ছোট বড় হাজার হাজার তারায় ভরা আকাশ দেখতে খুব ভালো লাগে তাইনা। অগনিত তারা গুলো গণনা করার সাধ্য নেই কারো। আজ আমরা শিখবো তারা অংকন করতে হয় কিভাবে। 

   

লাল,হলুদ, সাদা,কালো রং লম্বা পাখনা,ছোট মুখ,বড় কতো  আকার,কতো গঢ়ন এর অনেক তারা দিয়ে সাজায়ি ফেলুন আপনার ক্যানভাস কিংবা ঘরের দেয়াল। আপনাদের   জন্য আমার আজকের এই টিউটোরিয়াল। পুরো টিউটোরিয়াল টি  খুব  ভালোভাবে  ফলো  করলে আপনি ৫ কোন সমান তারা অংকন করতে পারবেন। 


অংকনের উপকরণঃ   

পেন্সিল,  

আর্টপেপার    

রাবার বা ইরেজার   ,

 পেন্সিলকাটার বা শার্পনার,    

 রং 



(আমি 2Bসাইজের পেন্সিল  ব্যবহার করব। আপনি চাইলে  যেকোনো সাইজের  পেন্সিল  ব্যবহার করতে পারবেন।) 


(আর্ট  পেপার  এ আমরা প্রজাপতি অংকন করব। আপনি চাইলে নোটবুকেও আকঁতে পারেন চমৎকার একটা  প্রজাপতি।  চিত্র আপনার ক্যানভাসকে করে তুলবে অনেক আকর্ষণীয়।  ।) 


(অবাঞ্ছিত  দাগ মুছে  ফেলতে  আমরা  রাবার  বা ইরেজার  ব্যবহার করবো।তবে রাবার এর ব্যবহার যত কম করবেন ততোই ভালো। অতিরিক্ত রাবার দিয়ে ঘষাঘষি করলে আর্ট পেপারে একরকম ছাপ ছাপ দাগ পড়ে যা রং করার পর দেখতে খারাপ লাগে। তাই আমরা রাবার ব্যবহারে সর্বদা সতর্ক থাকবো।  )


(পেন্সিল  এর শেইপ  চিকন রাখার জন্য পেন্সিল কাটার  ব্যবহার করবো।)


(আর্ট কে রঙিন  করার  জন্য রং ব্যবহার করবো।এতে অংকিত চিত্রটি অনেক উজ্জ্বল দেখায়  ।) 

 


এসব উপকরণ হলেই আমরা একটি  রঙিন  তারা(star) এর   ছবি  আর্ট  করতে  পারবো। 


অংকনের বিবরণ বা ধাপসমুহঃ     


প্রথমে একটি আর্ট পেপার এ আমাদের  নিচের চিত্র এর মতো করে A,B,C,D,E চিহ্ন দিয়ে মার্ক করতে হবে। এখানে মার্ক করার সময় আপনাকে খুব ভালোভাবে নিচের ছবিটি ফলো করতে হবে। 


 

এইবার আমাদের A থেকে B তে একটি রেখা টানতে হবে। 




এইবার E থেকে B তে একটি রেখা টানতে হবে। 




B থেকেC তে রেখা টানতে হবে। 

D থেকেC  রেখা টানতে হবে। 




এইবার আমরা ভিতরএর অবাঞ্ছিত রেখা গুলো রাবারের সাহায্যে মিশিয়ে ফেলবো। 



     


  আমরা ৫কোন সমান একটি তারা অংকন করেছি। এইবার আমরা পুরোর পার্ট গুলো ফলো করে আরো অনেক ছোট বড়  তারা অংকন করবো। 



তারা অংকন হয়ে গেলে আমরা তারা ★ গুলোরং করে রঙিন বানাবো। 

  

         

যে যে রং লাগবেঃ

  

কালো(black),

লাল(red),

হলুদ(yellow),

আপনি চাইলেযেকোন রং ব্যবহার করে আপনার অঙ্কিত তারা গুলোকে রঙিত করতে পারেন। 


  

রং করার ধাপসমুহঃ


আমরা একটি তারাতে লাল(red),একটিতে কালো(black) রং করবো। আলাদা আলাদা তারাতে আলাদা আলাদা রং। তারা তে রং করা খুবই সহজ৷ তারপরেও আপনি নিচের ছবিটি অনুসরন করতে পারেন। 

           



হ্! চোখ জুরিয়ে যাচ্ছে নিজের আর্ট দেখে তাই না!



 এইভাবে খুব সহজেই আপনি সুন্দর রঙিন তারা অংকন করতে পারবেন।              


Comments

Popular posts from this blog

কাপড়ের ব্যবসা করার নিয়ম-অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম-পুরাতন কাপড় বিক্রি

How does Occupier Insurance work and what do I look for?

Esonic computer monitor একটি ইসোনিক কম্পিউটারের মনিটরের দাম কত