ফুলদানি অংকন করার সহজ উপায়-Pencil art picture
বন্ধুরা
আজ আমরা কি শিখবো বলতে পারেন?
হুমমমমমম,,,,,,
আজ আমরা রঙিন ফুলের ফুলদানি এর ছবি আঁকানো শিখবো।
ডাইরিং রুমে টেবিলের উপর কিংবা জানালার পাশে লাল টুকটুকে টিউলিপ ফুলের সমাহার কেমন লাগে ভাবুন।ফুলদানিতে সাজানো ফুলের ফুলদানি দেখতে খুব ভালো লাগে তাইনা। আজ আমরা ক্যানভাসে ফুটিয়ে তুলবো লাল রং এর টিউলিপ ফুলের ফুলদানি।
তো বন্ধুরা
চলো অংকন শুরু করি।
যদি আপনি আমার পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই একটি সুন্দর ফুলদানি এর ছবি অংকন করতে পারবেন। তাহলে চলুন অংকন শুরু করা যাক।
অংকনের জন্য যা যা লাগবেঃ
পেন্সিল,
আর্টপেপার,
রাবার বা ইরেজার ,
পেন্সিল কাটার বা শার্পনার,
রং
(আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করব। আপনি চাইলে যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারবেন।)
(আর্ট পেপার এ আমরা ব্যাঙ এর পুরো বডি এর শেপ আকঁবো,আপনি চাইলে নোটবুকেও অংকন করতে পারবেন,অথবা সরাসরি ক্যানভাসেও ফুটিয়ে তুলতে পারেন।)
(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার বা ইরেজার ব্যবহার করবো। তবে আমরা খুব কম রাবার ব্যবহারের চেষ্টা করবো। )
(পেন্সিল এর শেইপ চিকন রাখার জন্য পেন্সিল কাটার ব্যবহার করবো।)
(আর্ট কে রঙিন করার জন্য রং ব্যবহার করবো।কোথায় কি রং ব্যবহার করতে হবে সে সম্পের্কও আমি আপনাদের সাথে আলোচনা করবো। )
অংকনের পদ্ধতি ও রং করার পদ্ধতি আপনাদের আমি ধাপে ধাপে শেখাবো।আপনারা আমার পুরো টিউটোরিয়ালটি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই অংকন করতে পারবেন চমৎকার আর্ট।
অংকনের বিবরণ বা ধাপসমুহঃ
একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে নিচের চিত্র এর মতো করে একটি ফুলদানির এর মাথার শেপ আকঁতে।ফুলদানিটি দেখতে অনেকটা পাতিলের মতো হবে। সরু মুখ আর গোল পেট ওয়ালা পাত্র। নিচের ছবির দিয়ে ভালোভাবে লক্ষ করুন ও একটি ফুলদানি অংকন করুন।
এইবার ফুলদানির উপরে আমাদের ফুলের ছবি আকঁতে হবে। আমরা যেহেতু টিউলিপ ফুলের ফুলদানি আকঁবো তাই আমাদের টিউলিপ ফুল আকঁতে হবে।
প্রথম টিউলিপ এর মতো করে আরো ১টি টিউলিপ ফুল এর শেপ আকঁতে হবে।
এইভাবে আরো কিছু টিউলিপ ফুলের শেপ ও পাতার শেপ আকঁতে হবে।
ফুলদানি ও ফুলের ছবি আকাঁনো হয়ে গেছে। এইবার আমাদের অঙ্কিত শেপে এখন আমরা রং করবো।
যে রং লাগবেঃ
লাল(red),
সবুজ(green),
রক্তবেগনি (purple)
এই ৩টি রং হলেই আমাদের পুরো শেপটি রং করা হয়ে যাবে।
সবুজ পাতার সমারোহে দানিতে লাল টুকটকে ফুলে রং করা শুরু করি চলুন।
রং করার ধাপসমুহঃ
প্রথমে আমরা পাতার শেপে সবুজ(green) রং করতে হবে।
এইবার নিচের ছবির মতো করে টিউলিপ ফুলগুলোর ডাটায় সবুজ রং ও ফুলের পাপড়ি তে লাল(red) রং করতে হবে।
এইবার আমরা ফুলের পাত্র বা ফুলদানি তে রক্তবেগনি(purple রং করতে হবে নিচের ছবির মতো করে।
আমাদের রং করা শেষ। রং করার পর আমাদের অংকন দেখতে অনেক সুন্দর লাগে।
রঙিন ফুলদানিতে ফুটে থাকা টিউলিপগুলো আপনার ক্যানভাসকে করবে অনেক আকর্ষণীয়।







Comments
Post a Comment