যেভাবে অংকন করবেন রঙিন ফড়িং-Pencil art picture
বন্ধুরা
আজ আমরা কি শিখবো জানেন?
আজ আমরা রঙিন ফড়িং এর ছবি আঁকানো শিখবো।
লাল রং এর বডিতে হলুদ রং এর ডানা ওয়ালা ফড়িং ভাবুন তো কেমন লাগবে। সে আবার উড়ছে দুর আকাশে। শুধু তাই রং লেজেও তার হরেক রং। রং বেরং এর হাজারো ফড়িং কে নাচতে দেখতে তো আমার খুব ভালো লাগে। আপনার ও নিশ্চয় খুব ভালো লাগে তাইনা। আজ আমরা শিখবো হরেক রং এ রঙিন ফড়িং অংকন৷
যদি আপনি আমার পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই একটি সুন্দর ফড়িং এর ছবি অংকন করতে পারবেন। তাহলে চলুন অংকন শুরু করা যাক।
অংকনের জন্য যা যা লাগবেঃ
পেন্সিল,
আর্টপেপার,
রাবার বা ইরেজার ,
পেন্সিল কাটার বা শার্পনার,
রং
(আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করব। আপনি চাইলে যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারবেন।)
(আর্ট পেপার এ আমরা ব্যাঙ এর পুরো বডি এর শেপ আকঁবো,আপনি চাইলে নোটবুকেও অংকন করতে পারবেন,অথবা সরাসরি ক্যানভাসেও ফুটিয়ে তুলতে পারেন।)
(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার বা ইরেজার ব্যবহার করবো। তবে আমরা খুব কম রাবার ব্যবহারের চেষ্টা করবো। )
(পেন্সিল এর শেইপ চিকন রাখার জন্য পেন্সিল কাটার ব্যবহার করবো।)
(আর্ট কে রঙিন করার জন্য রং ব্যবহার করবো।কোথায় কি রং ব্যবহার করতে হবে সে সম্পের্কও আমি আপনাদের সাথে আলোচনা করবো। )
রঙিন ফড়িং অংকনের পদ্ধতি ও রং করার পদ্ধতি আপনাদের আমি ধাপে ধাপে শেখাবো।
অংকনের বিবরণ বা ধাপসমুহঃ
একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে নিচের চিত্র এর মতো করে একটি ফড়িং এর মাথার শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
এইবার মাথার শেপ এর পিছনে নিচের ছবির মতো করে বডির শেপ আকঁতে হবে।
এইবার ফড়িং এর লেজ এর শেপ আকঁতে হবে৷ লেজ এ আমরা ৪ভাগ করবো।
লেজের শেপ অংকন করা হয়ে গেলে আমরা নিচের ছবির মতো করে দুইটি ডানার শেপ অংকন করবো।
আমরা ফড়িং এর শেপটি অংকন করেছি। আমাদের অঙ্কিত শেপে এখন আমরা রং করবো।
যে রং লাগবেঃ
হলুদ(yellow),
লাল(red),
টিয়া রং(parrot green),
নীল(sky blue)
এই 4টি রং হলেই আমাদের পুরো শেপটি রং করা হয়ে যাবে।
রং করার ধাপসমুহঃ
প্রথমে আমরা ফড়িং এর বডির শেপে রং করবো। নিচের ছবির মতো করে বডিতে লাল(red) রং করবো
এইবার নিচের ছবির মতো করে ডানার শেপ এ হলুদ(yellow) রং করবো।
নিচের ছবির মতো করে লেজের শেপ এর ২ ভাগে নীল(sky blue) রং করতে হবে।
এইবার লেজের বাকি ২ ভাগে টিয়া রং(parrot green)রং করতে হবে।
আমাদের রং করা শেষ। রং করার পর আমাদের অংকন দেখতে অনেক সুন্দর লাগে।
আপনার অংকন করা ফড়িং দেখে সবাই পছন্দ করবে।








Comments
Post a Comment