মজা করে শিখি কচ্ছপ অংকন-Pencil art picture
আজ আপনাদের শেখাতে চলেছি সম্পুর্ন নতুন একটি অংকন
হুমমম বন্ধুরা
আজ আমরা রঙিন কচ্ছপ এর ছবি আঁকানো শিখবো।
অনেক ধীর গতি সম্পুর্ন প্রানি কচ্ছপ। এর রয়েছে ৪টি পা। পিঠে শক্ত খোলস। একটু বিপদের সংকেত পেলেই হলো ওমনি তার সরু চিকন মাথা টা সাথে সাথে ঠুকিয়ে ফেলবে তার খোলসের ভিতর। বিপদ এর আশংকা না কমা অবধি তার মাথা বের করানোর সাধ্য আর কারো নেই। তো বন্ধুরা কি ভাবছো এমন মজার প্রানীর ছবি আঁকবেন না।
যদি আপনি আমার পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই একটি সুন্দর কচ্ছপ এর ছবি অংকন করতে পারবেন। তাহলে চলুন অংকন শুরু করা যাক।
অংকনের জন্য যা যা লাগবেঃ
পেন্সিল,
আর্টপেপার,
রাবার বা ইরেজার ,
পেন্সিল কাটার বা শার্পনার,
রং
(আমি 2Bসাইজের পেন্সিল ব্যবহার করব। আপনি চাইলে যেকোনো সাইজের পেন্সিল ব্যবহার করতে পারবেন।)
(আর্ট পেপার এ আমরা ব্যাঙ এর পুরো বডি এর শেপ আকঁবো,আপনি চাইলে নোটবুকেও অংকন করতে পারবেন,অথবা সরাসরি ক্যানভাসেও ফুটিয়ে তুলতে পারেন।)
(অবাঞ্ছিত দাগ মুছে ফেলতে আমরা রাবার বা ইরেজার ব্যবহার করবো। তবে আমরা খুব কম রাবার ব্যবহারের চেষ্টা করবো। )
(পেন্সিল এর শেইপ চিকন রাখার জন্য পেন্সিল কাটার ব্যবহার করবো।)
(আর্ট কে রঙিন করার জন্য রং ব্যবহার করবো।কোথায় কি রং ব্যবহার করতে হবে সে সম্পের্কও আমি আপনাদের সাথে আলোচনা করবো। )
রঙিন কচ্ছপ অংকনের পদ্ধতি ও রং করার পদ্ধতি আপনাদের আমি ধাপে ধাপে শেখাবো।
তো চলো আমরা অংকন শুরু করি।
অংকনের বিবরণ বা ধাপসমুহঃ
একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে নিচের চিত্র এর মতো করে একটি কচ্ছপ এর মাথার শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
এইবার মাথার শেপ এর ভিতর নিচের ছবির মতো করে চোখ এর শেপ আকঁতে হবে।
পেট এর শেপ আকঁতে হবে৷
পেট এর শেপ হয়ে গেলে পেটের শেপের নিচে আরো একটি শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে
।
পিঠ এর শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
সামনের পায়ের শেপ আকঁতে হবে।
পিছনের পায়ের শেপ আকঁতে হবে নিচের ছবির মতো করে।
পিঠের শেপ এর ভিতরে গোল দাগ দিতে হবে।
আমরা কচ্ছপ এর শেপটি অংকন করেছি। আমাদের অঙ্কিত শেপে এখন আমরা রং করবো।
যে রং লাগবেঃ
হলুদ(yellow),
লাল(red),
কমলা(orange),
টিয়া রং(parrot green)
এই 4টি রং হলেই আমাদের পুরো শেপটি রং করা হয়ে যাবে।
রং করার ধাপসমুহঃ
প্রথমে আমরা মাথায় ও লেজ এ রং করবো। মাথা ও লেজের অংশে আমরা টিয়া রং(parrot green) রং করবো।
নিচের ছবির মতো করে পেটের ১ম অংশে লাল (red) রং করবো।
এইবার নিচের ছবির মতো করে পেটের ২য় শেপ এ হলুদ(yellow) রং করবো।
পায়ের শেপ এ কমলা রং(orange)রং করতে হবে।
নিচের ছবির মতো করে পিঠের গোল শেপ এ লাল(red) রং করতে হবে।
পিঠের ফাকা জায়গায় হলুদ(yellow) রং করতে হবে।
আমাদের রং করা শেষ।
এইভাবে সুন্দর সুন্দর অংকন শিখতো আমরা সব টিউটরিয়ালগুলো ফলো করুন।
আমাদের অংকন করা কচ্ছপটি কেমন লাগছে?এইভাবে অংকন করে রঙিন করতে পারবেন আপনার প্রিয় ক্যানভাসটি।










Comments
Post a Comment