ভালাবাসার বৃক্ষ অংকন করা শিখুন - Pencil art picture

 বন্ধুরা  


আজ আমরা কি শিখবো বলতে পারেন?

আজ শিখবো  ভালোবাসার বৃক্ষ এর ছবি অংকন। 






ভালোবাসার রং হলো লাল। লাল টুকটুকে অসংখ্য ভালোবাসায় পরিপূর্ণ বৃক্ষ। বৃক্ষের পাশ দিয়ে হাতে হাত রেখে দাড়িয়ে আছে এক কাপল। এসব দৃশ্য নিয়েই সাজানো আমার আজকের ক্যানভাস চিত্রটি। চিত্রটি কেমন হতে পারে ভাবুন তো। 


মনের সব মাধূয্য লাগিয়ে এমন চিত্রপট আকতে কার না মন চায়। শুধু ক্যানভাস না চাইলে গেঞ্জি শার্ট জামা কিংবা ঘরের দেওয়ালের অংকন করতে পারেন এই ভালাবাসার বৃক্ষ।     



 

তো বন্ধুরা 


চলো অংকন শুরু করি।   

যদি আপনি আমার পুরো টিউটোরিয়াল টি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই একটি  ভালোবাসার বৃক্ষ এর ছবি  অংকন করতে পারবেন। তাহলে চলুন  অংকন শুরু করা যাক।


অংকনের জন্য যা যা লাগবেঃ

পেন্সিল, 

আর্টপেপার, 

রাবার বা ইরেজার , 

পেন্সিল কাটার বা শার্পনার,

রং 


  (আমি 2Bসাইজের পেন্সিল  ব্যবহার করব। আপনি চাইলে  যেকোনো সাইজের  পেন্সিল  ব্যবহার করতে পারবেন।) 


(আর্ট  পেপার  এ আমরা ছবি এর পুরো বডি এর শেপ আকঁবো,আপনি চাইলে নোটবুকেও অংকন করতে পারবেন,অথবা সরাসরি ক্যানভাসেও ফুটিয়ে তুলতে পারেন।) 


(অবাঞ্ছিত  দাগ মুছে  ফেলতে  আমরা  রাবার  বা ইরেজার  ব্যবহার করবো। তবে আমরা খুব কম রাবার ব্যবহারের চেষ্টা করবো।  )


(পেন্সিল  এর শেইপ  চিকন রাখার জন্য পেন্সিল কাটার  ব্যবহার করবো।)


(আর্ট কে রঙিন  করার  জন্য রং ব্যবহার করবো।কোথায় কি রং ব্যবহার করতে হবে সে সম্পের্কও আমি আপনাদের সাথে আলোচনা করবো।  ) 


 অংকনের পদ্ধতি ও রং করার পদ্ধতি আপনাদের আমি ধাপে ধাপে শেখাবো।আপনারা আমার পুরো টিউটোরিয়ালটি খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই অংকন করতে পারবেন চমৎকার আর্ট।            

 


অংকনের বিবরণ বা ধাপসমুহঃ

একটি আর্ট পেপার এ পেন্সিল দিয়ে নিচের চিত্র এর মতো করে একটি বৃক্ষের কান্ডের শেপ অংকন করবো। 




 

এরপর আমরা কান্ডের উপরের দিকে কিছু ডালপালা এর শেপ অংকন করতে হবে ।




ডালের উপরে লাভ 💜 এর শেপ আকঁতে হবে। 




       

আমাদের অংকিত বৃক্ষের পাশে একটি মেয়ের শেপ আকঁতে হবে। । 




মেয়েটির শেপের পাশে একটি ছেলের বডির শেপ আকঁতে হবে। 



                       



প্রতিটি শেপ অংকন করার সময় আপনি নিচের ছবি গুলো ফলো করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন কোথায় কোন শেপ দিতে হবে। 



এইবার আমাদের অঙ্কিত শেপে এখন আমরা রং করবো।          



 যে  রং লাগবেঃ

লাল(red),  

কালো(black)

আমরা লাভ এর শেপ এ লাল রং করবো। বাকি সব শেপে কালো রং করবো। 


এই ৩টি রং হলেই আমাদের পুরো শেপটি রং করা হয়ে যাবে।   

চলুন রং করা শুরু করি ।          


  রং করার ধাপসমুহঃ   

                       

প্রথমে আমরা বৃক্ষের কান্ডের শেপে কালো (black)রং করতে হবে সেই সঙ্গে ডালেও কালো (black) রং করতে হবে। 




    

এইবার নিচের ছবির মতো করে লাভের শেপ গুলোতে লাল(red)রং করতে হবে। 

এইবার আমরা মেয়েটির বডির শেপে কালো(black)রং করতে হবে। 




এইবার ছেলেটির বডির শেপে কালো(black) রং করতে হবে। 




আপনাদের আবারো মনে করিয়ে দেই যে রং করার সময় ও আপনি নিচের ছবি গুলো ভালোভালো ফলো করবেন। 

 

এইভাবেই অংকন করুন চমৎকার সুন্দর এই চিত্রটি।   

কালো আর লালের সংমিশ্রণএ অংকিত চিত্রটি অব্যশই আপনার মনোমুগ্ধকর লাগবে।  


Comments

Popular posts from this blog

কাপড়ের ব্যবসা করার নিয়ম-অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম-পুরাতন কাপড় বিক্রি

How does Occupier Insurance work and what do I look for?

Esonic computer monitor একটি ইসোনিক কম্পিউটারের মনিটরের দাম কত